Breaking Posts

6/trending/recent
Type Here to Get Search Results !

হায় চিল || জীবনানন্দ দাশ

হায় চিল-কবিতা-বাংলা কবিতা--জীবনানন্দ দাশ-জীবনানন্দ দাশের কবিতা-বাংলা সাহিত্য-বাংলা গল্প-বাংলা গান-বাংলা অনুপ্রেরণার বাণী-বাংলা প্রেমের কবিতাহায় চিল, সোনালী ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে
তুমি আর কেঁদো নাকো উড়ে-উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে!
তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে!
পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে;
আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে
বেদনা জাগাতে ভালোবাসে!
হায় চিল, সোনালী ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে
তুমি আর উড়ে-উড়ে কেঁদো নাকো ধানসিঁড়ি নদীটির পাশে!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.