বাবার চেয়ে বড় আশ্রয় পৃথিবীতে আর কোথাও নেই।
বাবা যেন বটগাছের মতো, শত রোদ, ঝড়, বৃষ্টিতে পরম মমতায় আগলে রাখেন বুকের মধ্যে। যার বাবা নেই শুধু সে-ই জানে পৃথিবীতে সে কতোটা অসহায়।
আমার বাবা খুব অসুস্হ আজ বেশ কয়েক মাস হলো। বাংলাদেশে প্রায় সব রকম চেষ্টা শেষে এখন আমি বাবার চিকিৎসার জন্য বাবাকে নিয়ে ইন্ডিয়াতে আছি।
অসুস্হতা আর বয়সের ভারে দিন দিন বাবা যেন নুইয়ে পড়ছেন। বাবার শুকনো মুখের দিকে তাকাতে পারিনা আমি, দূ'চোখ ভরে কান্না চলে আসে। পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকেনা, কিন্তু আমার বাবাও যে একদিন থাকবেনা একথা ভাবতেই বুকের ভিতরটা হাহাকার করে ওঠে। যাদের বাবা নেই তারাও পৃথিবীতে বেঁচে থাকে, কিন্তু বাবাকে ছাড়া বেঁচে থাকতে হবে একথা কিছুতেই ভাবতে পারি না আমি।
বাবাকে কতোটা ভালোবাসি তা আগে কখনো এতোটা অনুভব করিনি। যখনই মনে হচ্ছে পৃথিবীর চিরন্তণ নিয়মে সাড়া দিয়ে বাবা বোধহয় আমাকে ছেড়ে অজানার দেশে চলে যাচ্ছে , তখনই বুকের ভেতরটায় কোথায় যেন টান পড়ছে, গোটা পৃথিবীটা এলোমেলো লাগছে, দূ'চোখ অন্ধকার লাগছে। বাবা সুস্হ থাকতে আগে কখনো এতোটা অসহায় মনে হয়নি নিজেকে, এতোটা ভয় হয়নি কখনো। যত বড় বিপদ কিংবা বাধা-বিপত্তিতে পড়েছি, মনে হয়েছে-ভয় নেই, বাবা আছে। কোন ভুল কিংবা অন্যায় করে বাড়ি ফিরলেও মনে হয়েছে, ভয় নেই-বাবা ক্ষমা করে বুকে টেনে নিবেন।বাবা অসুস্হ হবার পর থেকেই খুব ভয় হচ্ছে মনের মধ্যে, চেনা পৃথিবীটাও অচেনা মনে হচ্ছে, পরিচিত পথটাকেও আজ কঠিন বলে মনে হচ্ছে। খুব করে বুঝতে পারছি বাবা কতো বড় নিরাপত্তা আর আস্হার প্রতিক। বড় হবার পর আবারো সেই ছোট্ট বেলাটির মতো বাবাকে খুব কাছ থেকে দেখছি।
কয়েক মাস ধরে বাবার চিকিৎসার জন্য বাবাকে নিয়ে দেশ-বিদেশে ছোটাছুটি করছি। খুব ইচ্ছে করছে, বাবাকে বুকে জড়িয়ে ধরে বলি, "বাবা, তোমাকে অনেক অনেক ভালোবাসি।তুমি তাড়াতাড়ি সুস্হ হয়ে ওঠো। তুমি অসুস্হ হয়ে পড়ে থাকলে আমার খুব কষ্ট হয়।"
সবার কাছে বাবার জন্য দোয়া চাই, আল্লাহ যেন বাবা সুস্হ করে তোলেন। আল্লাহ যেন পৃথিবীর সব বাবাকে ভালো রাখেন।

Nice post
ReplyDelete