Breaking Posts

6/trending/recent
Type Here to Get Search Results !

কথোপকথন।।চিঠি।।আহমেদ খসরু

এতো রাত জেগে থাকেন কেন?
--প্রহরী আমি, পাহাড়া দিচ্ছি, খুব সাবধানে।
হারানোর কি কিছু আছে যে পাহাড়া দিচ্ছেন??
--আমার অনেক কিছুই আছে হারাবার...অনেক কথার মালা, অনেক অভিমান, অনেক ক্ষোভ, অনেক প্রতিশ্রুতি। কোনোকিছুই যেন স্মৃতির অতল গর্ভে হারিয়ে না যায়, তাই পাহাড়া দিচ্ছি..সবকিছু একান্তই আমার।
ওহ
--হুম...আর কেউ আমার লুকোনো সে ধনের সন্ধান পাবোনাকো জেনেও কেনোজানি আগলে রাখতে ভালোলাগে।
লাভ কি তাতে???
--লাভ কি তা জানিনা, তবে তোমাকে বুকের মধ্যে বাঁচিয়ে রাখতে খুব ভালোলাগে কেন জানি। কতো দিন-রাত জুড়ে কথার ঝুড়ি পূর্ণ করে দিয়ে গেছো, সেসব কথার মালা গাঁথি আমি সারারাত ভর।কথা ফুরিয়ে গেলে, পুরনো কথাগুলো ধূয়ে-মুছে সাজিয়ে রাখি হৃদয়পটে।আর এই সবকিছুই আমার ভালোবাসা।
এসব পাগলামি বাদ দিয়ে, এবার বিয়ে করে সংসারী হোন।
--হাহাহা...সবাই সংসার করলে পাগলামি করবে কে??
এসবে কোনো লাভ নেই, যত বেশি ভাবনা তত বেশি শূন্যতা!!!
--হাহাহা।। পাগলি কোথাকার।। আমার শূন্যতা নেই তো! আমার সমস্তটা জুড়েই তো তুমি আছো। শূন্যতা তোমার।
ঠিক বলেছেন সত্যিই শূন্যতা কেবল আমার!!কারো ভালোবাসাকে যত্ন করে হৃদয়পটে সাজিয়ে রাখার মতো সাধ আমার থাকলেও সেই সাধ্য আমার হয়ে উঠেনি!!পৃথিবীর সব ভয় সংকীর্নতা বুঝি একার আমার তাই শূন্যতার ভারটাও আমার!!!! 
--হয়তো তাই।অতো হিসেব করে সুখি হওয়া যায়না। দূরে গিয়েও কি খুব সুখে আছো? কৈ! আমার থেকে একটুও পালাতে পারোনি তো! তোমার এই কাছে না থাকাটাকেও আমি কতো করে বুকে আগলে রাখি তা শুধু আমিই জানি। দূরে থেকেও আমার কতোটা জুড়ে থাকো তা বিধাতার কাছে জেনে নিও।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.