কত সাধ করে আমাকে
তোর
প্রিয় গল্পের
বইগুলো উপহার দিলি!
ক'দিন আগেও কত ভালোলাগতো ওসব
প্রত্যেকটা
পৃষ্ঠায় যেন তোর ছোঁয়া পেতাম,
আর এখন! সেগুলো
চোখে পড়লেই
চোখ জ্বালা করে,
বুকের ভেতরটা
ব্যথায় চিন চিন
করে উঠে।
কয়েকটা বছর
পেরিয়ে গেছে
চোখের আড়াল করিনি
কখনো,
সপ্তায় সপ্তায়
এপাশ-ওপাশ মুছে
পড়ার টেবিলে
সাজিয়ে রাখতাম।
তোর দেয়া
কোনকিছুই আমার কাছে
তুচ্ছ ছিলনা
কখনো।
মনে আছে তোর?
রোজ তুই ফোন করে
শুনতি,
কোন গল্পের
কতোটুকু পড়া হল,
কোন চরিত্রটা
বেশি ভাল,
অথবা গল্পটা
আরেকটু ভিন্ন হতে পারত কিনা।
এভাবে একেকটা
শব্দের ভেতর দিয়ে,
একেকটা গল্পের
ভেতর দিয়ে,
আমার ভেতরে বেড়ে
উঠলি তুই।
আকাশে-বাতাসে
কেবলি তোর কথা,
তোর বাণী ছড়িয়ে
দিয়ে
আমার আমাকে গ্রাস
করলি।
আমি জগৎ দেখতে
পেতাম না,
দৃষ্টির সামনে
দাঁড়িয়ে থাকতি তুই
কান পাতলে কেবলই
তোকে শুনতাম।
তারপর একদিন হঠাৎ
কার কাছে যেন
ভালোবাসা খুঁজে পেলি,
যাবার আগে বলে
গেলি,
ভীষণ অপ্রেমিক
ছিলাম নাকি আমি।
আজকাল বইগুলো
বড্ড বেশি জ্বালা দেয় আমায়,
মনে হয়,
তোর দেয়া গল্পের
বইয়ের
একেকটা পাতা যেন
তুই।
এখন আমি রোজ
একেকটা পাতায়

