Breaking Posts

6/trending/recent
Type Here to Get Search Results !

মাছের কাঁটা || গল্প

আমি যে খুব রোমান্টিক এবং নারীভক্ত মানুষ তার প্রমাণ স্বরুপ হুট করেই রাতের ট্রেনে চড়ে রাজশাহী চলে গেলাম আমার হবু স্ত্রীর সাথে দেখা করতে। হবু স্ত্রীর বড় বোনের বাসায় গিয়ে উঠলাম।
আমার হবু স্ত্রীও যে কম রোমান্টিক নয় তার প্রমাণ পেলাম দূপুরে খাওয়ার সময় যখন সে তার সম্পূর্ণ একক প্রচেষ্টায় রান্না করা মাছের তরকারী আমার পাতে তুলে দিল তখন। যে মেয়েটা কখনো নুডলস রান্না করেও খায়নি শুনেছি সে তার হবু স্বামীর জন্য এতো কষ্ট করে মাছ রান্না করেছে ভেবে পুলকিত হলাম।
বড় মাছ আমি কখনো খাই না তবুও পতিভক্তির এমন সাক্ষাত প্রমাণ পেয়ে আবেগে আমার দূ'চোখ অশ্রুস্বজল হল।
মহানন্দে মাছ-ভাত খেতে আরম্ভ করলাম। আমি মাছ খাচ্ছি আর ভাবছি, --- আহা!! এতো সুখ কেন জীবনে? এতো সুখ আমার সইবে তো?😊😊
পতিসেবায় ব্যঘাত ঘটল তখন, যখন অনুভব করলাম যে বড় মাছের বড় একটা কাঁটা আমার গলায় বিঁধে গেছে !!
প্রায় প্রতিবারই গ্রামের বাড়িতে গেলে বড়শিতে মাছ ধরার অভ্যাস আমার। টোপ খেতে গিয়ে গলায় বড়শি বিঁধে মাছেদের কি অবস্হা হয় তা টের পেলাম। মনে হচ্ছিল সুযোগ পেয়ে সেসব মাছেরা আজ প্রতিশোধ নিচ্ছে।😂😂
কুলি করে, ভাতের দলা গিলে খেয়েও কাঁটা সরলোনা।
টেনশনে আমার চোখমুখ ঘেমে যাচ্ছে।
আমার হবু স্ত্রীর মুখের দিকে চেয়ে একটু রিল্যাক্স হবার চেষ্টা করলাম। মনে মনে জগজিৎ সিং -এর "বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও....." ..... গানটা গাইলাম।😁😁
একটু পর হবু স্ত্রী পাশে এসে সান্তনা দিয়ে বলল, "ওতো টেনশন করার কিছু নেই। মাছের ভেতর তো অনেক কাঁটা আছে, তাতে মাছের কি কিছু হয়েছে? আপনার তো গলায় একটামাত্র কাঁটা। কিচ্ছু হবে না।"
যে স্ত্রী তার স্বামীকে মাছের সাথে তুলনা করে, সে নির্দয়া, নির্মমা নারীর কথা ভাবিয়া আমার চক্ষে দ্বিতীয়বারের মতো অশ্রু আসিল।😅😅

আহমেদ খসরু
খিলক্ষেত, ঢাকা

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.