Breaking Posts

6/trending/recent
Type Here to Get Search Results !

তুমি ।। আহমেদ খসরু

তুমি, বাংলা কবিতা, আহমেদ খসরু, বাংলা সাহিত্য. বাংলা গল্প, বাংলা গান, বাংলা অনুপ্রেরণার বাণী, বাংলা প্রেমের কবিতা, নীতি বাণী, শিক্ষামূলক বাণী,
তুমি যেন সুপ্রাচীণ মিশর ইতিহাসে
এক অমিমাংশিত রহস্য,
আমি বারংবার তা উন্মোচনে ব্যাকুল
অথচ চির অধরা তুমি।
পিরামিডের গোপন কক্ষের মত
তোমার ঐ গহিন হৃদয়,
অদ্ভুত এক মায়ার আস্তরণ তাতে।
মেসোপটমীয় সভ্যতা হতে
ব্যবিলনীয় সভ্যতা ঘুরেছি আমি;
সকল পৌরাণিক গল্প যেন
তোমাকে ঘিরে লেখা;
প্রস্তর যুগ হতে আধুনিক যুগ অবধি
সকল যুগের রাণী তুমি।
বরেন্দ্রভূমির বিরান পথে
প্রথম দেখা, আমার প্রথম প্রেম তুমি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.