Breaking Posts

6/trending/recent
Type Here to Get Search Results !

পরষ্পর।। কবিতা।। আহমেদ খসরু

পরষ্পর, বাংলা কবিতা, আহমেদ খসরু, বাংলা সাহিত্য. বাংলা গল্প, বাংলা গান, বাংলা অনুপ্রেরণার বাণী, বাংলা প্রেমের কবিতা, নীতি বাণী, শিক্ষামূলক বাণী,
আমরা পরষ্পরকে ত্যাগ করতে পারিনা কিছুতেই,
রাগে,ক্ষোভে,অভিমানে সরে যাই দূরে
দূরত্ব বাড়ে, যোগাযোগ ক্ষিণ হয়,
বৃত্তের পরিধি বেড়ে যায়;
কেন্দ্রে থাকে আমাদের প্রেম
দূ'জনার মাঝে যোজন যোজন শূন্যতা
এক আহত পাখি এসে ডানা ঝাঁপটায়
আমরা পরষ্পরকে ভুলতে পারিনা কিছুতেই।
দূরে যাওয়া মানেই ভুলে যাওয়া নয়
দূরত্ব বরং আরো বেশি কাছে টেনে আনে।
আমাদের না থাকার মাঝে
আরও বেশি সমস্ত ভূবন জুড়ে থাকি,
আমাদের স্পর্শহীনতার মাঝে
আরও বেশি স্পর্শ থাকে হৃদয় জুড়ে।
আমরা পরষ্পরকে ছুঁতে পারিনা কিছুতেই,
সুখ খুঁজে ফিরি আর্দ্র রজনীর শরীর ছেঁনে।
আমরা পরষ্পরকে কাছে টানি
ব্যথিত হিয়ার শোকের উত্তাপে,
আমরা পরষ্পরকে ত্যাগ করতে পারিনা কিছুতেই।

-----+++++-----

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.