কেন তোমাকেই ভালোবাসি!
কেন এতোটা ব্যথায় ক্লিষ্ট হৃদয় নিয়ে
তোমার দূয়ারে বারবার ফিরে আসি!
দূ'হাত ভরে বেদনা দাও তুমি
আমি তা মাথায় তুলে লই
আমি শুধু জানি কতো কথা,
সুর-গাথা বুকে নিয়ে বোবা হয়ে রই;
অভিযোগে সমুদ্র পোড়ে
আগুন জ্বালাই আমি তোমার তল্লাটে,
যোজন-যোজন দূর হতে তবু
আমার তরি এসে ভেঁড়ে তোমার ঘাটে।
মৌসুমি ফসলের চাষ করি আমি
প্রেমের চারায় জল দিয়ে ভালোবাসা ফলায়,
হৃদয়ের সুগন্ধ মেখে
শস্য কেটে তুলি তোমার গোলায়।
ব্যথার পূঁজা পূর্ণ করি
প্রেমাঞ্জলি তোমার চরণে ঢেলে,
সকল দৈন্য ভুলে থাকি
আমার পূঁজায় তুমি তুষ্ট হলে।
কেন এতোটা ব্যথায় ক্লিষ্ট হৃদয় নিয়ে
তোমার দূয়ারে বারবার ফিরে আসি!
দূ'হাত ভরে বেদনা দাও তুমি
আমি তা মাথায় তুলে লই
আমি শুধু জানি কতো কথা,
সুর-গাথা বুকে নিয়ে বোবা হয়ে রই;
অভিযোগে সমুদ্র পোড়ে
আগুন জ্বালাই আমি তোমার তল্লাটে,
যোজন-যোজন দূর হতে তবু
আমার তরি এসে ভেঁড়ে তোমার ঘাটে।
মৌসুমি ফসলের চাষ করি আমি
প্রেমের চারায় জল দিয়ে ভালোবাসা ফলায়,
হৃদয়ের সুগন্ধ মেখে
শস্য কেটে তুলি তোমার গোলায়।
ব্যথার পূঁজা পূর্ণ করি
প্রেমাঞ্জলি তোমার চরণে ঢেলে,
সকল দৈন্য ভুলে থাকি
আমার পূঁজায় তুমি তুষ্ট হলে।

