পূঁজো করছি প্রতিনিয়ত,
পূঁজো করছি আমায় দায়।
পূঁজো করছি কারণ
আমি চাইনা তুমি মারা যাও;
অথচ নিজের ভেতর তুমি
আত্মঘাতী হয়েছো অনেক আগেই।
আমার বাঁকিটা জীবন
বেঁচে থাকবার প্রয়োজনে,
তোমার খন্ডগুলোকে জড়ো করে
মৃতসঞ্জীবনী ঢেলে,
প্রাণের মশাল জ্বালাচ্ছি;
অথচ আমার সন্তান হত্যার দায়ে
মৃত্যুদন্ড হয়েছে তোমার আগেই।
তোমাকে পাবার দায়ভার কাঁধে নিয়ে
পৃথিবীতে জন্মাই নি আমি,
অথচ তোমার খোলস থেকে
নিজেকে টেনে বের করতে
পারিনা কিছুতেই।
পূঁজো করছি আমায় দায়।
পূঁজো করছি কারণ
আমি চাইনা তুমি মারা যাও;
অথচ নিজের ভেতর তুমি
আত্মঘাতী হয়েছো অনেক আগেই।
আমার বাঁকিটা জীবন
বেঁচে থাকবার প্রয়োজনে,
তোমার খন্ডগুলোকে জড়ো করে
মৃতসঞ্জীবনী ঢেলে,
প্রাণের মশাল জ্বালাচ্ছি;
অথচ আমার সন্তান হত্যার দায়ে
মৃত্যুদন্ড হয়েছে তোমার আগেই।
তোমাকে পাবার দায়ভার কাঁধে নিয়ে
পৃথিবীতে জন্মাই নি আমি,
অথচ তোমার খোলস থেকে
নিজেকে টেনে বের করতে
পারিনা কিছুতেই।

