Breaking Posts

6/trending/recent
Type Here to Get Search Results !

কথা ছিল কথা রাখবার

বাংলা কবিতা-কথা ছিল কথা রাখবার-আহমেদ খসরু, বাংলা সাহিত্য, বাংলা গল্প, বাংলা গান, বাংলা অনুপ্রেরণার বাণী, বাংলা প্রেমের কবিতা
মেঘের আড়ালে পূর্ণ শশী
তবু আমি খসে পড়া তারাদের গুনি,
বাতাসে ফাগুনের গুঞ্জন;
তবু আমি গাঁয়ের মেঠো পথে
হেঁটে চলা নগ্ন পায়ের শব্দ শুনি।
বুকের ভেতর হৃদয়ের দ্বার
খুলে রাখি সারাবেলা;
কারো আসবার কথা ছিল
তবু কেউ একজন এলোনা।
ছলনায় মন; পুড়ে ছাড়খাড়
তবু আমি বিশ্বাসের পুরনো স্তুপে
ধুলো মুঁছে আগলে রাখি তার ভালোবাসা;
কথা ছিল কথা রাখবার
তবুও কেউ একজন কথা রাখলোনা।
বিশ্বাসহন্তা নাকি সে?
মিথ্যের দূর্ভেদ্য প্রলেপ লাগালো
টুকরো টুকরো স্বপ্নের শরীরে,
আমাকে ভেঙে-চুড়ে অবশেষে
হারালো অজানা দূরদেশে!
ফিরবার পথ আজ সে
ভুলে গেছে বুঝি;
তবু আমি ভুলের আস্তরণ সরিয়ে
সহস্র জনের ভিঁড়ে চাতকের মতো করে,
এক চিরকাঙ্খিত প্রিয় মুখ খুঁজি।
ফিরে পাইনাকো!!
কথা ছিল; কারো ফিরে আসবার
তবুও কেউ একজন ফিরে এলোনা।
আহমেদ খসরু
(২রা আশ্বিন-১৪২৫ বঃ)
গুলশান-২, ঢাকা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.