Breaking Posts

6/trending/recent
Type Here to Get Search Results !

প্রেম ফিরে আসে

বাংলা কবিতা-প্রেম ফিরে আসে-আহমেদ খসরু, বাংলা সাহিত্য, বাংলা গল্প, বাংলা গান, বাংলা অনুপ্রেরণার বাণী, বাংলা প্রেমের কবিতা,
ঘরজুড়ে খেলা করে নিঃশব্দ
কবিতার খাতা পড়ে রয়,
আবছা আলোয় ভেঁসে ওঠে
হারানো প্রিয় মুখ,
দক্ষিণের জানালাটা খোলা
প্রেম চলে যায়, শুধু দাগ পড়ে;
গহিণে বুকের ভেতরে।
উঠোন জুড়ে দুপুর নামে
সন্ধ্যা ফিরে যায় আপন নিড়ে,
আমাদের চাল জুড়ে জেগে রয় রাত
বাঁশঝাড়ে কেঁদে ওঠে ঘুমহীন পাখি;
ঝিঁঝিঁপোকার শব্দে কি এক ব্যথা!
ফুলে-ফেঁপে ওঠে বুকের বামপাশে।
বিরহী ফাগুন এসে লুটোপুটি খায়
কৃষ্ণচূড়ার ডালে,
কদমের শাখে দোল খায় শালিখের বাসা
খড়কুটো পড়ে রয় বিকেলের ঘাসে,
হলুদ পাখিটির ডানায় ভর করে
তবু প্রেম ফিরে আসে;
কিশোরীর বাঁধন খোলা চুলে
হঠাৎ নিষিদ্ধ সুখের ভুলে;
তবুও প্রেম ফিরে আসে।


Ahmed Khosru
Nikunja,Khilkhet,Dhaka
20th May 2019

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.