Breaking Posts

6/trending/recent
Type Here to Get Search Results !

জ্যোতি তোমার জন্য।। কবিতা



বাংলা কবিতা, বাংলা সাহিত্য, বাংলা গল্প, বাংলা গান, বাংলা অনুপ্রেরণার বাণী, বাংলা প্রেমের কবিতা, বাংলা কবিতা-জ্যোতি তোমার জন্য-আহমেদ খসরু
জ্যোতি তোমার চমশা আঁটা কাজল পরা চোখ,
চশমা খোলো চোখে-চোখে কিছু কথা হোক।
জ্যোতি তোমার সহজ হাসি, মায়ায় ভরা মুখ,
হাসো যখন, স্পর্শ করে বুকের ভেতর সুখ।
জ্যোতি তোমার হিজাব পরা কপাল বেয়ে চুল,
লিপস্টিকের আধিক্য নেই, ঠোটটা গোলাপ ফুল।
জ্যোতি তোমার জন্য আমার, বুকটা কাঁপে দূরু,
সামনে এলেই ওলোট-পালট প্রেমে পরার শুরু।
জ্যোতি তোমার রিস্টওয়াচে ক'টা বাজে বলো?
সময়টা বেশ গড়িয়ে যাচ্ছে মনের দূয়ার খোলো।
জ্যোতি তোমার জন্য হঠাৎ, আমি পাগল পরা,
আনমনে হই তোমায় ভেবে প্রেমের কাব্য করা।
জ্যোতি তোমার নিরবতা, আমায় ভাবায় বেশ,
হাতটা ধরো, দূ'জন মিলে হবো নিরুদ্দেশ।



Ahmed Khosru
05 June 2019
Khilkhet, Dhaka

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.