Breaking Posts

6/trending/recent
Type Here to Get Search Results !

কাশ্মীর | সুন্দরী নারী ও প্রকৃতির মায়ায় নিজেকে ভূলে যাবেন | Kashmir amazing facts

কাশ্মীরযাকে বলা হয় ভূস্বর্গ বা দুনিয়ার বেহেশত। কাশ্মীর শব্দটি শুনলেই সবার আগে মাথায় আসে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের কথা। সবুজে মোড়া বিশাল বিশাল পাহাড়, নীল আকাশ, সাদা মেঘ, স্বচ্ছ পানি আর সেই পানিতে রং-বেরঙ্গের নৌকার ভেসে বেড়ানো শুধু তাই নয় পাশাপাশি রয়েছে সেখানকার একাধিক প্রাচীন সংস্কৃতিও। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যের মতো সেখানকার মেয়েরাও দেখতে অপরূপ সুন্দরী হয়।


কাশ্মীর যেন সত্যিকারে স্বপ্নের ভূস্বর্গ। পৃথিবীর সব রূপ-সৌন্দর্য যেন ভিড় করেছে এখানে। ছুটে এসেছে প্রকৃতির রূপের সব অনুষঙ্গ। প্রকৃতির প্রতিটি বিচিত্র স্বাদের অলঙ্কার দিয়ে সাজানো এ ভূস্বর্গ। একটা সময় কাশ্মীর শব্দটি ভৌগোলিকভাবে শুধু বিশাল হিমালয় এবং পিরপাঞ্জাল পর্বতমালার উপত্যকাকে নির্দেশ করতো। আজ কাশ্মীর বলতে বোঝায় একটি বিশাল অঞ্চল যা ভারত-শাসিত রাজ্য জম্মু ও কাশ্মীর, পাকিস্তান-শাসিত গিলগিট-বালতিস্তান ও আজাদ কাশ্মীর প্রদেশ এবং চীন-শাসিত আকসাই চীন এবং ট্রান্স-কারাকোরাম ট্রাক্ট অঞ্চলসমূহ নিয়ে গঠিত। তাই বলা চলে কাশ্মীরের দুটি অংশ। একটি ভারতশাসিত জম্মু কাশ্মীর এবং অন্যটি পাকিস্তান অধিভুক্ত আজাদ কাশ্মীর। কাশ্মীরে পর্যটকদের চোখ জুড়ায় শ্রীনগর, পহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ ও কাটরা।

জম্মু ও কাশ্মীর উপত্যকা এই দুই অঞ্চল নিয়ে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলটি গঠিত। শ্রীনগর এই অঞ্চলের গ্রীষ্মকালীন রাজধানী এবং জম্মু শীতকালীন রাজধানী। কাশ্মীরের মোট আয়তন  ,২২,২৩৬ বর্গকিমি, এরমধ্যে ভারত নিয়ন্ত্রণ  করে ৪৩ শতাংশ , পাকিস্তান নিয়ন্ত্রণ করে ৩৭ শতাংশ আর চীন নিয়ন্ত্রণ করে প্রায় ২০ শতাংশ

রোমান্টিক স্বপ্নের ভূস্বর্গ এই কাশ্মীর কাশ্মীরের রূপ-সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। মুঘল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরের সৌন্দর্য্যে অভিভূত হয়ে বলেছিলেন,  পৃথিবীতে যদি স্বর্গ থেকে থাকে তবে তা এখানেই আছে। স্বচ্ছজলের নদী,  উঁচু উঁচু বরফে ঢাকা পাহাড়,  বনভূমি,  বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্যের মানুষজন সব মিলিয়ে সৌন্দর্যের এক অনন্য সংযোজন এখানে।

কাশ্মীরের জনগণ খুব সাধারণ জীবন যাপন করে,  কাশ্মীরের আয় মূলত পর্যটন নির্ভর, এখানে প্রচুর পাহাড়ি আপেল, আঙ্গুর, কমলা সহ নানান ধরণের সুস্বাদু ফল উৎপাদিত হয়

এখানে বেশিরভাগ পুরুষেরাই ব্যবসা করে থাকে,  পুরুষের পাশাপাশি নারীরা ও তাদের পরিবারের আয় বাড়াতে বিভিন্ন কাজ করে থাকেন কাশ্মীরি শাল পুরো বিশ্ব  জুড়ে বিখ্যাত এই কাশ্মীরি শাল বেশির ভাগই এখানকার নারীদের হাতে বোনা

এ ছাড়া বিভিন্ন ঋতুতে ফোটা কাশ্মীরি ফুল পুরো বিশ্ব জুড়ে সরবরাহ করা হয় একেক ঋতুতে ভিন্ন ভিন্ন রং এর ভিন্ন ভিন্ন ফুল ফুটে থাকে এখানে কাশ্মীরের উপত্যকার ঘর গুলু কাঠের তৈরি কাশ্মীরের সবচেয়ে আকর্ষণীয় উপত্যকার পাশে হ্রদের উপর নির্মিত সারি সারি কাঠের তৈরি দোকান এসব দোকানে বিভিন্ন ধরণের পণ্য ক্রয়-বিক্রয় করা হয় এইসব দোকান এবং বাজার ভাসমান হওয়াই সেখানে যাতায়াত করতে হয় নৌকায় করে, এই বাজারটির সৌন্দর্য একেক ঋতুতে একেক রকম হয়ে থাকে শীতকালে কাশ্মীরের সৌন্দর্য পুরোটাই পাল্টে যায়, পুরো এলাকা ছেয়ে যায় বরফের চাদরে বিশেষ করে সেই সৌন্দর্য আরো বেড়ে যায় যখন রাতে বরফে ঢাকা ছোট ছোট ঘরগুলোতে আলো জলে উঠে

কাশ্মীরি নারীদের সৌন্দর্যের সুখ্যাতি সারা বিশ্ব জুড়ে, কাশ্মীরি মেয়েদের সৌন্দর্যের সাথে পৃথিবীর আর কোনো মেয়েদের সৌন্দর্যের তুলনা হয়নাসৌন্দর্যের জন্য এদের আলাদা করে সাজার কোনো প্রয়োজন হয় না, শিশুকাল থেকেই কাশ্মীরি মেয়েদের সৌন্দর্য বিকশিত হতে শুরু করে


কাশ্মীরি মেয়েদের সৌন্দর্যের একটি প্রধান কারন হল জিনগত বৈশিষ্ট একটি প্রথা আছে যে, কাশ্মীরের মেয়েরা শুধু কাশ্মীরি ছেলেদেরকেই বিয়ে করতে পারে  আর এর জন্যই আজকের কাশ্মীরিরাও তাদের পূর্ব পুরুষদের মতো দেখতে।

এখানকার মেয়েদের সৌন্দর্যের পিছনে আরেকটি অন্যতম কারন হল আবহাওয়া। কাশ্মীরের আবহাওয়া খুবই মনোরম ও জলবায়ু সারা বছর ঠাণ্ডা থাকে যার জন্য এখানকার মেয়েরা ফর্সা,  ত্বক দাগহীন এবং খুবই আকর্ষনীয় হয়। যার ফলে বিশ্বের অন্যান্য স্হানের তুলনায় কাশ্মীরের মেয়েরা বেশি সুন্দরী হয়ে থাকে।

এছাড়া কাশ্মীরের বেশিরভাগ মানুষই ভেজিটেরিয়ান এবং তাদের খাদ্যদ্রব্যগুলোর বেশিরভাগই তৈরি হয় পনির, দুধ, বাদাম এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য থেকে। কাশ্মীরি নারীর সৌন্দর্যের আরো একটি গোপন রহস্য হলো তারা পানির চেয়ে ফলের রসের তৈরি জুস/শরবত পান করে বেশি।

এখানকার মেয়েরা কেশর ও চন্দন পাওডারকে দুধের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিজেদের মুখে মাখে যা ত্বকের জন্য খুব ভালো। এছাড়াও এখানকার মেয়েরা আখরোটের তেল চুলে ব্যবহার করে যার জন্য তাদের চুলও খুব সুন্দর হয়। কাশ্মীরের মেয়েরা মিল্ক ও ক্রিমকে খাওয়ার পাশাপাশি ত্বকেও লাগায়। যা তাদেরকে সুন্দরী করে তুলতে সাহায্য করে।

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Anonymous12:26 PM

    Casino site review 2021 - Lucky Club Live
    Casino site review for 2021 - Learn about the games, bonuses, payment methods, 카지노사이트luckclub games, and more. All you luckyclub.live need to know is that the 온라인 카지노 벳무브 site 바카라사이트 is 메리트카지노 가입코드 operated by

    ReplyDelete