Breaking Posts

6/trending/recent
Type Here to Get Search Results !

ভালোবাসা কি? ।। আহমেদ খসরু

ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোনো মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। সাধারণ মতে, ভালোবাসাকে একটি ব্যক্তিগত অনুভূতি হিসেবে বিবেচনা করা হয়, যেটা একজন মানুষ অপর আরেকজন মানুষের প্রতি অনুভব করে। কারো প্রতি অতিরিক্ত যত্নশীলতা কিংবা প্রতিক্ষেত্রে কারো উপস্থিতি অনুভব করা ভালোবাসার সাথেই সম্পর্কযুক্ত। অধিকাংশ প্রচলিত ধারণায় ভালোবাসা নিঃস্বার্থতা, স্বার্থপরতা,বন্ধুত্ব,মিলন, পরিবার এবং পারিবারিক বন্ধনের সাথে গভীরভাবে যুক্ত। তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়। বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেওয়া, সর্বদা কারো কল্যাণ কামনা করা, কারো জন্য প্রতিক্ষায় থাকা, একসাথে চলতে চাওয়ার আকাঙ্খা এ সবই তার প্রতি আপনার ভালবাসার লক্ষন। ভালোবাসা বিভিন্ন রকম হতে পারে, যেমন: নিষ্কাম ভালোবাসা, ধর্মীয় বা স্রষ্টার প্রতি ভালোবাসা, আত্মীয়দের প্রতি ভালোবাসা ইত্যাদি, তবে এসবের মধ্যে নিজের প্রতি ভালোবাসাই সবচেয়ে প্রবল হয়ে থাকে সাধারণত।
ভালবাসাকে পুথিগতভাবে সংঙ্গায়িত করা যায় না। যে ব্যক্তি যা করতে পছন্দ করে তার কাছে সেটাই হলো ভালবাসা।
এক কথায়, আপনি যা করে বা ভেবে পরমানন্দ লাভ করেন, নিজেকে পরিপূর্ন মনে করেন বা সুখানূভব করেন আপনার কাছে তাই হলো ভালবাসা।
আরো সঠিকভাবে বলতে গেলে, যে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি অতিরিক্ত স্নেহ প্রায় সময়ই খুব আনন্দদায়ক হয়ে থাকে,... এমন কি কোনো কাজ কিংবা খাদ্যের প্রতিও। আর এই অতি আনন্দদায়ক অনুভূতিই হলো ভালোবাসা।
বিঃদ্রঃ- সম্পূর্ণ লেখাটি আমার নয়, এর বেশ কিছু অংশ সংকলিত।

Post a Comment

5 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. I REALLY Really Love This Site ...Becouse This Wepsite
    Provide ..All Time Unque Article ..and Share Right knowledge.Thank You Sir.......And Thank you So Much...

    ReplyDelete
  2. অসাধারণ হয়েছে...এই পোস্টের আকারের চেয়ে আরো তিন গুন বড় কমেন্ট করে ও এই পোস্টের গুন প্রকাশ করা সম্ভব হবে না। আপনার প্রতিনিয়ত পোস্টের মান দেখে আমি সত্যিই আশ্চর্য হয়ে যাই।
    আপনি সত্যিই একজন জিনিয়াস 🙂 এরকম একটি ব্লগের নিয়মিত পাঠক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সত্যি আজ অসম্ভব সুন্দর একটি পোস্ট করেছেন। আরো চাইবেশি বেশি চাই

    ReplyDelete
  3. Anonymous2:05 PM

    অসাধারণ হয়েছে ভাই আপনার এই পোস্ট টা পরার পর আমি ওনেকটাই মোটিভেট হইলাম ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ভাই একটা প্রশ্ন ছিল অনুমতি পেলে বলতাম? ���� ����������

    ReplyDelete
  4. আপনার পোস্টটি পড়ে আবেক কে ধরে রাখতে পারলাম না,আজ তার কথা খুব মনে পরতাছে ব্র,,,!! ��কথাগুলোর সাথে আমার অনেক মিল আছে I Really sad bro....

    ReplyDelete